Search
Close this search box.

বজ্রপাতের সময় করণীয় জানালো আবহাওয়া অধিদফতর

হাবিবা

ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৯ এপ্রিল) অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে বা বজ্রধ্বনি শোনা মাত্রই সবাইকে ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। সংস্থাটি বলছে, “শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই।”

আবহাওয়া অধিদফতর সবাইকে সতর্ক করে পরামর্শ দিয়ে বলেছে, বজ্রধ্বনি শোনা গেলে শিশুদেরসহ পরিবারের সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে হবে। এ সময় মাঠে খেলাধুলা, ঘুড়ি ওড়ানো বা দলবদ্ধভাবে বাইরে থাকা থেকে বিরত থাকতে হবে।

বাড়িতে অবস্থান করলে দরজা-জানালা বন্ধ রাখতে হবে এবং শিলা কুড়ানো বা উঠানে থাকা যাবে না। জানালার গ্রিলসহ কোনো ধাতব অংশ স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘরের বাইরে থাকলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। মাটিতে শুয়ে পড়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। গাছের নিচে বা ধাতব ছাউনির নিচে আশ্রয় নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়েছে। নদী, হাওর বা জলাশয়ে থাকা এবং মাছ ধরা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ লাইন ও ধাতব বস্তু স্পর্শ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, বজ্রধ্বনি শোনা মানেই বজ্রপাতের ঝুঁকি তৈরি হওয়া। তাই শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করা উচিত।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ