পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে সন্ধ্যার দিকে অপারেশন সম্পন্ন হয় এবং তা সফলভাবে শেষ হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, দুপুরের দিকে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
চিকিৎসকদের মতে, অপারেশন সফল হওয়ায় বর্তমানে কোনো জটিলতা নেই। তবে তাকে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।








