Search
Close this search box.

বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে আগের সরকার: অর্থমন্ত্রী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। এ অবস্থায় সরকার সব খাতে কর ছাড় বা বিশেষ সুবিধা দিতে পারবে না। তবে ব্যবসা সহজীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। ব্যবসায়িক কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় বেড়েছে, যা সরকারের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। শুধু জ্বালানি খাতেই অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকার মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতেই পরিচালিত হবে। ব্যক্তিখাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোকে তৈরি পোশাক শিল্পের মতো সহায়তা দেওয়ার বিষয়েও সরকারের অবস্থান ইতিবাচক বলে জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বর্তমান অর্থনৈতিক চাপ মোকাবিলা করে দেশের প্রবৃদ্ধি ও বিনিয়োগ পরিস্থিতি আরও শক্তিশালী করা সম্ভব হবে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ