Search
Close this search box.

শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে লোকবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ–চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার কাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া হাসপাতাল পর্যায়ে নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।

তিনি আরও জানান, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। আগামী ছয় মাস এই টিকা সরবরাহে কোনো ঘাটতি হবে না। ফলে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

অনুষ্ঠানে চীনের সহযোগিতায় যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন, দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ