গ্রেপ্তার রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর বড় কান্দাজ বাড়ির বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় চাকরির সময় রাকিবের সঙ্গে এক গৃহবধূর পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। একপর্যায়ে রাকিব গোপনে ওই নারীর ভিডিও ধারণ করেন।
এরপর সেই ভিডিওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল শুরু করা হয়। শুধু তাই নয়, প্রবাসে থাকা স্বামীর কাছেও ভিডিও পাঠিয়ে বিষয়টি জানানো হয় এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা হয়।
অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় করা হয়েছে এবং আরও ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।







