Search
Close this search box.

হিজবুল্লার বিরুদ্ধে যৌথ পদক্ষেপের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

হাবিবা

ছবিঃ সংগৃহীত

হিজবুল্লা ইস্যুতে লেবাননকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। যুদ্ধবিরতির পর চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই তিনি এ আহ্বান জানান।

বুধবার (২২ এপ্রিল) জেরুজালেমে ইসরায়েলের স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনীতিকদের এক সভায় তিনি বলেন, লেবাননের সরকার যদি হিজবুল্লাকে নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে, তাহলে দুই দেশের ভবিষ্যৎ শান্তিপূর্ণ হতে পারে।

সার বলেন, “আগামীকাল ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি সংলাপ শুরু হচ্ছে। লেবাননের সরকারের প্রতি আহ্বান, যে হিজবুল্লা আপনাদের দেশকে সন্ত্রাসী কাঠামোয় পরিণত করেছে, সেটিকে নির্মূল করতে আমাদের সঙ্গে কাজ করুন।”

তিনি আরও দাবি করেন, এই সহযোগিতা লেবাননের জন্য বেশি জরুরি এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

উল্লেখ্য, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হিজবুল্লা লেবাননে একটি শক্তিশালী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিসেবে পরিচিত। ইরানের সমর্থনপুষ্ট এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে সক্রিয় রয়েছে।

সংগঠনটি সরাসরি নির্বাচনী রাজনীতিতে অংশ না নিলেও লেবাননের রাজনৈতিক ও সামরিক কাঠামোয় তাদের প্রভাব রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মত।

এর আগে চলমান সংঘাতে লেবাননে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে এবং পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ