Search
Close this search box.

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করতে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্বে তিনটি ম্যাচে কোনো খেলোয়াড় একটি মাত্র হলুদ কার্ড দেখলে সেই রেকর্ড নকআউট পর্বের আগে বাতিল হয়ে যাবে। ফলে নকআউট ম্যাচে খেলতে গিয়ে তারা নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে না।

ফিফা কাউন্সিলের মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এক বৈঠকে এই পরিবর্তন অনুমোদন করা হয় এবং পরে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নতুন ফরম্যাটে অতিরিক্ত নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় খেলোয়াড়দের অন্যায্যভাবে শাস্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে খেলোয়াড়দের হলুদ কার্ডের হিসাব শূন্যে ফিরে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর আবারও হলুদ কার্ডের রেকর্ড বাতিল করা হবে, যাতে সেমিফাইনালে ওঠা দলগুলো সমানভাবে প্রতিযোগিতা করতে পারে।

ফিফার মতে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোতে শীর্ষ খেলোয়াড়দের অনুপস্থিতি কমানো এবং প্রতিযোগিতার মান বজায় রাখা।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত এই আসর শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই। এটি হবে বিশ্বকাপের ২৩তম আসর এবং নতুন ফরম্যাটে প্রথম টুর্নামেন্ট।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ