‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রগ্রাম’-এর দ্বিতীয় পর্যায়ের (সাব-প্রগ্রাম-২) আওতায় এই অর্থ ব্যয় করা হবে। এর প্রধান উদ্দেশ্যগুলো হলো:
সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রশাসনিক ও ডিজিটাল ব্যবস্থাপনা আরও আধুনিক করা।আরও বেশিসংখ্যক মানুষকে এই সুরক্ষাবলয়ের আওতায় নিয়ে আসা। বিশেষ করে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচি বাংলাদেশের একটি আধুনিক ও সহনশীল সামাজিক সুরক্ষাব্যবস্থার দিকে অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও উল্লেখ করেন:
নতুন সংস্কারের মাধ্যমে অবদানভিত্তিক (Contributory) সুরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।এই সংস্কার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক সংকটে সাধারণ মানুষের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।








