Search
Close this search box.

আইএসইউ-তে বিজিএমইএ ‘ক্যাম্পাসভিত্তিক নিয়োগ ২০২৬’ অনুষ্ঠিত: শতাধিক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ

অহনা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এসআইসিআইপি-বিজিএমইএ ‘ক্যাম্পাসভিত্তিক নিয়োগ ২০২৬’। শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসআইসিআইপি), বিজিএমইএ এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই নিয়োগ কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজিত হয়।

এই কর্মসূচির মাধ্যমে শতাধিক প্রশিক্ষণার্থী সরাসরি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ-র পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। তিনি বলেন:

বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়; এর পাশাপাশি দক্ষতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা অত্যন্ত জরুরি।এ ধরনের ক্যাম্পাসভিত্তিক নিয়োগ কার্যক্রম শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের পথ অনেক সহজ করে দেয়।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ-র পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রাশিদ বলেন, দক্ষ মানবসম্পদই দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি।

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো:

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি শিল্পখাতের সঙ্গে যুক্ত করা এবং যোগ্যদের তাৎক্ষণিক কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কর্মজগতের প্রস্তুতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি-বিজিএমইএ-র সমন্বয়কারী মো. আশফাকুর রহমান (রাজিব) এবং বিটপি গ্রুপের এজিএম তারেক আজিজ। এছাড়াও আইএসইউ-র রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ স্ট্যান্ডার্ড গ্রুপ ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সমন্বয়কারী সাঈদা আফরিন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ