Search
Close this search box.

রিশাদ বিরল প্রতিভাশালী, বাংলাদেশের নতুন বোলিং অ্যাটাক নিয়ে সতর্ক ইশ সোধি

অহনা

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ দল। আসন্ন এই সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইকে সামনে রেখে কিউই শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি। আজ শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) চট্টগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলিং ইউনিট এবং উদীয়মান তারকা রিশাদ হোসেনকে নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিং বৈচিত্র্য ইশ সোধিকে মুগ্ধ করেছে। রিশাদ সম্পর্কে তিনি বলেন:

সাধারণত এশীয় লেগ স্পিনাররা ফ্ল্যাট ও স্কিডি বোলিং করলেও রিশাদ অনেক বেশি প্রথাগত। তিনি তাঁর উচ্চতা ব্যবহার করে বলের ওপর জোর দিয়ে অতিরিক্ত বাউন্স আদায় করতে পারেন।

সোধির মতে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে রিশাদের দারুণ বোলিং পারফরম্যান্সই প্রমাণ করে তিনি কতটা প্রতিভাশালী।সোধি মনে করেন, রিশাদের মতো বোলার এই অঞ্চল থেকে দীর্ঘদিন দেখা যায়নি এবং তাঁর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।

২০১৩ সালে প্রথম বাংলাদেশ সফরের স্মৃতি রোমন্থন করে সোধি জানান, বর্তমান বাংলাদেশ দল অনেক বেশি শক্তিশালী ও পরিবর্তিত।

 গত সিরিজে মোস্তাফিজুর রহমান এবং তরুণ গতিদানব নাহিদ রানার বোলিং কিউইদের জন্য ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।সোধি বলেন, “মোস্তাফিজের বিরুদ্ধে আগে খেলার অভিজ্ঞতা থাকায় কৌশল সাজানো সহজ, কিন্তু এখন বাংলাদেশের পুরো বোলিং অ্যাটাকই নতুন এবং অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে মুখিয়ে আছি।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ