Search
Close this search box.

জেট ফুয়েল সংকটে বড় সিদ্ধান্ত, হাজারো ফ্লাইট বন্ধ লুফথানসার

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জ্বালানি সংকট ও জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানির জাতীয় বিমানসংস্থা । সংস্থাটি প্রায় ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, জেট ফুয়েলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে লোকসানে থাকা সিটি লাইন সেবা বন্ধ এবং ২৭টি বিমান অবসর দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

লুফথানসা জানায়, বর্তমানে জেট জ্বালানির দাম আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। এই সিদ্ধান্তের ফলে অক্টোবর পর্যন্ত প্রায় ৪০ হাজার টন জেট ফুয়েল সাশ্রয় সম্ভব হবে, যা মোট আসন সক্ষমতার প্রায় ১ শতাংশের সমান।

সংস্থাটি আরও জানিয়েছে, ইউরোপীয় রুট পুনর্বিন্যাসের অংশ হিসেবে ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ থেকে অলাভজনক রুট বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে জুরিখ, ব্রাসেলস ও ভিয়েনা কেন্দ্রিক কিছু রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে যাত্রী পরিবহন খাতে। বিভিন্ন রুটে বিমান টিকিটের দাম ইতোমধ্যেই বেড়ে গেছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপে বর্তমানে সর্বোচ্চ ছয় সপ্তাহের জেট জ্বালানি মজুত রয়েছে, যা ভবিষ্যতে পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে অনিশ্চয়তা এবং গুরুত্বপূর্ণ নৌপথে বাধার কারণে বৈশ্বিক বিমান চলাচল খাত চাপের মুখে পড়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ