অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্যসচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেল উপস্থিত থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন।
যুবশক্তির নেতারা জানান, নতুন সদস্যদের দায়িত্ব ও সাংগঠনিক অবস্থান পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এ সময় সংগঠনের নেতারা বলেন, বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে যুবশক্তিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করা হচ্ছে। সংগঠনের লক্ষ্য তরুণদের রাজনৈতিক ও সামাজিকভাবে যুক্ত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা।








