Search
Close this search box.

জ্বালানির দাম অনুযায়ী নিত্যপণ্যের দাম সমন্বয় করা হবে: তথ্য উপদেষ্টা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে নিত্যপণ্যের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম যেভাবে বাড়বে বা কমবে, তার প্রভাব অনুযায়ী দেশীয় বাজারেও নীতি নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে বৈশ্বিক বাজারের অস্থিরতার কারণে মূল্য চাপ তৈরি হচ্ছে, যা সরকার পর্যবেক্ষণে রেখেছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং বাজারে অযথা ভীতি কিছুটা প্রভাব ফেলছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার চেষ্টা করছে যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

অর্থনৈতিক প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়া হলেও তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে এবং এখনো অর্থনীতি সংকটজনক অবস্থায় পৌঁছায়নি।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ