Search
Close this search box.

চীনে আন্তর্জাতিক কোর্স পরিচালনা করলেন বাংলাদেশি কর্মকর্তা সফিউল আজম

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)-এর আমন্ত্রণে চীনের বেইজিংয়ে তিন সপ্তাহব্যাপী একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা সফিউল আজম।

তিনি বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের কর্মকর্তা এবং এয়ার অপারেটর সার্টিফিকেশন সেলের প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৪ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত “গভর্নমেন্ট সেফটি ইন্সপেক্টর কোর্স”-এ তিনি আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

কোর্সটিতে মোট ১৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পরিচালক পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ পেশাজীবীরা ছিলেন।

সফিউল আজম বলেন, এভিয়েশন সেফটির গুরুত্বপূর্ণ ক্ষেত্র এয়ার অপারেটর সার্টিফিকেশন বিষয়ে আন্তর্জাতিক ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য গর্বের বিষয়।

তিনি আরও জানান, আইসিএও আইজিএটির তথ্য অনুযায়ী বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি এই বিষয়ে একমাত্র সার্টিফায়েড ইনস্ট্রাক্টর।

নিজের অর্জনকে ব্যক্তিগত নয়, বরং দেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তার জন্য দায়িত্ব ও সম্মানের সমন্বয়। ভবিষ্যতেও তিনি দেশের মর্যাদা আরও উঁচুতে নিতে কাজ চালিয়ে যেতে চান।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ