Search
Close this search box.

জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার সরকারের: তারেক রহমান

হাবিবা

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশের গণতন্ত্রকামী জনগণ ভোটের মাধ্যমে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান আবারও প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই রাষ্ট্র পরিচালনায় জনপ্রশাসনের মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি মেধাভিত্তিক, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অগ্রাধিকার।

সরকারি কর্মক্ষেত্রে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, বর্তমান সরকার একটি আধুনিক, দক্ষ ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে, যার মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ