Search
Close this search box.

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন ভিত্তিহীন: রুমিন ফারহানা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে এনসিপিতে যোগ দেওয়ার যে আলোচনা চলছে তা সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন।

শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, এনসিপিতে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি এবং এ ধরনের প্রচারের কোনো বাস্তবতা নেই।

রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে এবং এনসিপিও তাকে দলে আসার আহ্বান জানিয়েছে। তবে তিনি এসব প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে প্রত্যাখ্যান করেছেন।

তিনি আরও বলেন, শুধু সংসদে কথা বলার সুযোগের জন্য তিনি কোনো দলে যোগ দেবেন না। তার রাজনৈতিক আদর্শ ও অবস্থান বিসর্জন দিয়ে সুবিধার জন্য দল পরিবর্তন করা তার পক্ষে সম্ভব নয়।

এ সময় তিনি স্পষ্ট করেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে কথা বলার অনেক সুযোগ থাকলেও নিজের অবস্থান ও নীতি পরিবর্তন করা তার উদ্দেশ্য নয়।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ