স্পট স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৬১.৩৩ ডলারে নেমেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩.৫ শতাংশ হ্রাস পেয়েছে।জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৬৭৬.৫০ ডলারে।
বাজার বিশ্লেষকরা স্বর্ণের দাম কমার পেছনে কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছেন:
হরমুজ প্রণালি বন্ধ থাকার ঝুঁকিতে তেলের দাম বেড়েই চলেছে। তেলের এই উচ্চমূল্য বৈশ্বিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি করেছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় রাখতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা ডলারের দিকে বেশি ঝুঁকছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির থাকায় বিনিয়োগকারীরা বর্তমানে একটি ‘অপেক্ষা করো এবং দেখো’ (Wait and see) নীতি অবলম্বন করছেন।
বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, স্বর্ণের দাম বর্তমানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করছে:
উপরের দিকে স্বর্ণের বাধা ৪,৯০০ ডলার এবং নিচের দিকে সমর্থন স্তর ৪,৬৪৫ ডলার।ওং মনে করেন, স্বর্ণের পরবর্তী গতিপথ সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নির্ভর করছে। তেলের সংকট যত তীব্র হবে, স্বর্ণের বাজার ততটাই চাপে থাকবে।








