Search
Close this search box.

জ্বালানি মজুত মাত্র ৩ মাসের, বড় ঝুঁকির মুখে বাংলাদেশ: পিআরআই

অহনা

দেশের বর্তমান জ্বালানি মজুত মাত্র তিন মাসের চাহিদা মেটানোর মতো পর্যায়ে রয়েছে, যা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুতর সীমাবদ্ধতা। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এই তথ্য জানিয়ে দেশের জ্বালানি খাতের ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) রাজধানীর পিআরআই কার্যালয়ে অনুষ্ঠিত ‘ম্যাক্রোইকোনমিক ইনসাইটস: বাণিজ্য ও প্রবৃদ্ধির জন্য পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন সংস্থাটির চেয়ারম্যান ড. জাইদী সাত্তার

ড. জাইদী সাত্তার তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে:বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মাত্র তিন মাসের জ্বালানি মজুত দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

 ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলে এই সীমাবদ্ধতা আরও প্রকট হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুত সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন। সেমিনারে বৈশ্বিক পরিস্থিতির সাথে বাংলাদেশের খাপ খাইয়ে নেওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই-এর প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।বাণিজ্যের প্রসার, প্রবৃদ্ধি বজায় রাখা এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ