Search
Close this search box.

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের গণবিয়ে

হাবিবা

ছবিঃ সংগৃহীত

দখলদার ইসরায়েলের হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় মধ্য গাজার একটি এলাকায় এ আয়োজন করা হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এই গণবিয়ের অনুষ্ঠানে নবদম্পতিদের পরিবারের সদস্য, স্থানীয় নেতা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

“গালান্ত নাইট ৩” নামের একটি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়। মূলত অর্থাভাবে যারা বিয়ে করতে পারছিলেন না, তাদের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকদের তথ্যমতে, কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই করে ৩০০ যুগলকে বিয়ের জন্য নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারি থেকে এ কর্মসূচির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছিল।

অনুষ্ঠানটি ফিলিস্তিনি সংস্কৃতির ঐতিহ্য অনুযায়ী সাজানো হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে একে একে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীতও বাজানো হয়।

আয়োজকরা জানান, শুধু বিয়েই নয়, নবদম্পতিদের জন্য প্রয়োজনীয় উপহার ও সহায়তাও প্রদান করা হয়েছে।

যুদ্ধের ভয়াবহতার মধ্যেও এই গণবিয়ের আয়োজন গাজার মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি ও নতুন আশার বার্তা দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ