Search
Close this search box.

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়ল

হাবিবা

ছবিঃ সংগৃহীত

২০২৫–২৬ অর্থবছরের উপবৃত্তি কার্যক্রমের আওতায় অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও ক্লাস আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে ‘EESP MIS’ সিস্টেমে শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের সময় আগামী ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত অনলাইন সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস আপডেট ও নতুন তথ্য এন্ট্রি সম্পন্ন করতে বলা হয়েছে।

এছাড়া এসব তথ্য যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে অনলাইনে পাঠাতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের আগামী ৩০ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে তথ্য যাচাই ও চূড়ান্ত অনুমোদনের জন্য।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে উপবৃত্তি কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়ন করা সম্ভব হবে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ