এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশে কাজ করার পাশাপাশি আধুনিক ল্যাব, উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ গবেষকদের সঙ্গে সরাসরি কাজের সুযোগ পাবেন।
এটিইউ নির্বাচিত শিক্ষার্থীদের গবেষণা তত্ত্বাবধান, ল্যাব সুবিধা, স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ, আবাসন এবং জীবনযাত্রার ব্যয়ে সহায়তা দেবে। পাশাপাশি ২০২৬–২৭ শিক্ষাবর্ষে বিমান ভাড়ার জন্য সর্বোচ্চ ৭৫০ ইউরো পর্যন্ত সহায়তা এবং সম্পূর্ণ টিউশন ফি মওকুফ থাকবে।
অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মনোনয়ন, একাডেমিক সহায়তা এবং প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। ভিসা, বীমা এবং বিদেশ ভ্রমণ সংক্রান্ত নিয়ম অনুসরণেও বিশ্ববিদ্যালয় তদারকি করবে।
খুবির আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক জানান, এটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গবেষণা এক্সচেঞ্জ প্রকল্প, যা আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাথমিকভাবে চলতি বছর থেকেই মাস্টার্স শিক্ষার্থীদের এই প্রোগ্রামে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।








