অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭৪০.৯০ ডলারে নিষ্পত্তি হয়েছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতির চাপ এবং ভূরাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য করছে। তবে একই সঙ্গে মুনাফা গ্রহণের প্রবণতার কারণে বাজারে ওঠানামা বাড়ছে।
বাংলাদেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন দেখা গেছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সময়ে রুপার দামও কমেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও স্বর্ণের দামে ওঠানামা চলতে পারে।








