“আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? আমরা তো একেবারে প্রচলিত উপায়েই (Conventional way) তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি।”তিনি আরও যোগ করেন, “পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহার করা উচিত নয়।”
দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন ইরান তাদের সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করেছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন:
ট্রাম্পের মতে, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী বা কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে নেই। ইরান যদি বিরতির সময় অস্ত্রভাণ্ডার বাড়িয়েও থাকে, মার্কিন সামরিক বাহিনী চাইলে মাত্র এক দিনেই তা গুঁড়িয়ে দিতে সক্ষম। তিনি স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্র চাইলে এখনই সামরিকভাবে ইরানকে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে।
ইরানের সাথে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই চুক্তির ওপর গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন:
শান্তি চুক্তির জন্য কতদিন অপেক্ষা করবেন—এর উত্তরে তিনি বলেন, “আমাকে তাড়া দেবেন না।”ট্রাম্পের ভাষ্যমতে, তিনি চাইলে এখনই একটি চুক্তি করতে পারেন, কিন্তু তিনি এমন একটি ‘সেরা’ চুক্তি চান যা দীর্ঘস্থায়ী হবে এবং ভবিষ্যতে কোনো সংকটের সুযোগ রাখবে না।







