ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিফাত রশিদকে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা।
কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহু নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের সংগঠন কাঠামোকে আরও বিস্তৃত করা হয়েছে বলে জানা গেছে।
দপ্তর সম্পাদক হিসেবে আসাদুর রহমান, প্রচার সম্পাদক জোবায়ের হোসাইন এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মুফতি ইদ্রিস হোসেন সন্দ্বীপি দায়িত্ব পেয়েছেন।
এছাড়া বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদেও নতুন নেতৃত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠন কার্যক্রম পরিচালনা করবেন।
নেতারা জানিয়েছেন, নতুন কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবে এবং তরুণদের রাজনীতিতে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেবে।
এনসিপি সূত্রে জানা গেছে, এটি আংশিক কমিটি হলেও শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে।








