সময়সীমা পেরিয়ে যাওয়ার অভিযোগে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা শুরুতে বাতিল করেছিল কমিশন। এরপর তিনি আইনি প্রতিকার পেতে হাইকোর্টের দ্বারস্থ হন।
সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করার জন্য ইসিকে নির্দেশ দেন।
নির্বাচন কমিশনার জানান, তাঁরা এখনো আদালতের পূর্ণাঙ্গ লিখিত নির্দেশনা হাতে পাননি। তবে নির্দেশনা পাওয়া মাত্রই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কমিশন এই আইনি প্রক্রিয়াকে আর দীর্ঘায়িত করতে চায় না।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ১৯ মিনিটের বিলম্বই ছিল মূল বাধা:
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। নুসরাত তাবাসসুম তাঁর মনোনয়নপত্র জমা দেন ওই দিন বিকেল ৪টা ১৯ মিনিটে।১৯ মিনিট বিলম্ব হওয়ার অভিযোগে গত ২২ এপ্রিল নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করে।
আগামী ১২ মে, ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হওয়ায় তাঁর নির্বাচনে অংশগ্রহণের পথে আর কোনো বাধা রইল না।








