Search
Close this search box.

ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ: ভর্তিচ্ছুদের জন্য ৪ দফা নির্দেশনা

অহনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বিষয় পরিবর্তন হওয়া এবং নতুনভাবে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের জন্য চার দফা জরুরি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বার্তার আলোকে নির্দেশনাগুলো নিচে তুলে ধরা হলো:

যাঁদের বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে অথবা যাঁরা নতুনভাবে বিষয় বরাদ্দ পেয়েছেন, তাঁদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিম্নলিখিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে:

১. কেন্দ্রীয় ফি পরিশোধ: নতুনভাবে কোনো বিষয় বা বিভাগে মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের দ্রুত নির্ধারিত কেন্দ্রীয় ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে। ২. বিভাগীয় ফি: যেসব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে, তাঁদের নতুন বরাদ্দকৃত বিভাগের জন্য প্রযোজ্য ভর্তি ফি (যদি থাকে) পরিশোধ করতে হবে। ৩. সশরীর উপস্থিতি ও সময়সীমা: আগামীকাল বুধবার থেকে ৩০ এপ্রিলের মধ্যে সব ধরনের ভর্তি ফি অনলাইনে পরিশোধ নিশ্চিত করতে হবে। ফি পরিশোধের পর প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে সশরীর উপস্থিত হয়ে নির্ধারিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৪. ইউনিট নোটিশ অনুসরণ: বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অতিরিক্ত নির্দেশনার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ ইউনিটের নোটিশ সেকশন নিয়মিত পরিদর্শনের অনুরোধ করা হয়েছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আসন শূন্য থাকা সাপেক্ষে এই বিশেষ মাইগ্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল। আগ্রহী শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি জমা দিয়ে গত ২২ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই মাইগ্রেশনের জন্য আবেদন করেছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ