চাল-পানি পান করার কিছুক্ষণ পরই শ্রমিকদের মধ্যে বমি, মাথা ঘোরা এবং তীব্র শারীরিক দুর্বলতা দেখা দেয়।পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অসুস্থ হওয়া ৮ শ্রমিকের সবাই গাড়াবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন:মো. আনোয়ার (৩০), মো. আজাদ (৪০), মো. রমিজুল (৩৮), মো. ইয়াসিন (২৫), মো. ইউসুফ (২৬), মো. হাসেম (৪০), মো. মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)।
অসুস্থ শ্রমিক আবু বক্কর ছিদ্দিক বলেন, “ধান কাটার সময় পিপাসা লাগলে জমির মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দেয়। খাওয়ার কিছুক্ষণ পরই আমরা অসুস্থ হয়ে পড়ি।”
ঘটনার পর থেকে জমির মালিক আব্বাস আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে:
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি ‘ফুড পয়জনিং’ বা খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে। বর্তমানে রোগীরা আশঙ্কামুক্ত এবং তাঁদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। খাবারে কীভাবে বিষাক্ত পদার্থ মিশল বা এটি কোনো দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”






