ফারুক আহমেদের দাবি, তাঁর পরিচিত এবং ঘনিষ্ঠ কিছু মানুষই মেটা (ফেসবুক কর্তৃপক্ষ) এর কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ দিয়ে তাঁর পেজ ও আইডি বন্ধ করিয়েছেন।
বন্ধ হয়ে যাওয়া সেই পেজটিতে ছিল ৬ লাখ অনুসারী এবং ব্যক্তিগত আইডিতে ছিল ৩ লাখ অনুসারী।কারা এই কাজটি করেছেন তা পরে জানতে পারলেও, ফারুক আহমেদ তাঁদের সামনে বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। তিনি বলেন, “মানুষকে চেনা আসলে কঠিন। আমি বুঝতে পেরেছি তারা কেন আমার ক্ষতি করেছে, কিন্তু আমি তাদের কিছুই বুঝতে দিইনি।”
পুরোনো আইডি উদ্ধার করতে না পেরে নতুন করে ভার্চুয়াল জগতে পথচলা শুরু করেছেন এই অভিনেতা। আর তাতেও মিলেছে অভাবনীয় সাড়া:
নতুন প্রোফাইল খোলার মাত্র কয়েক মাসের মাথায় আজ সকাল পর্যন্ত তাঁর অনুসারীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।
ভক্তদের এই ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বলেন, “আমার বিশ্বাস ছিল দেশের মানুষ আমাকে ভালোবাসেন। ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুক এখন খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম।”
নতুনভাবে ফেরার পাশাপাশি ভক্তদের একটি বিশেষ বিষয়ে সতর্ক করেছেন ফারুক আহমেদ:
এখনো কিছু অসাধু চক্র তাঁর নামে ভুয়া আইডি চালিয়ে ভক্তদের কাছে ভুল তথ্য ছড়াচ্ছে।অভিনেতা স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর নামে পরিচালিত অন্য কোনো ভুয়া আইডির সঙ্গে যেন কেউ যুক্ত না থাকেন। কেবল তাঁর অফিসিয়াল প্রোফাইল থেকেই যেন সব তথ্য গ্রহণ করা হয়।








