-
মৃত্যু: গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জন শিশুই ঢাকা বিভাগের।
-
উপসর্গযুক্ত রোগী: নতুন করে ১ হাজার ৩২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৫০৫ জনই ঢাকার।
-
হাসপাতালে ভর্তি: একই সময়ে ৬৬৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩১৫ জন শিশু ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
-
নিশ্চিত হাম রোগী: ল্যাব পরীক্ষায় ৭৬ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে ৬১ জনই ঢাকার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বিভাগভিত্তিক ছাড়পত্র পাওয়া শিশুদের সংখ্যা:
-
ঢাকা: ২০৫ জন।
-
খুলনা: ৯৪ জন।
-
চট্টগ্রাম: ৬৯ জন।
-
রাজশাহী: ৪৮ জন।
-
বরিশাল: ২৯ জন।
-
সিলেট: ১৭ জন।
-
ময়মনসিংহ: ৫ জন।
-
রংপুর: ১ জন।
গত এক মাসে দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী:
-
মোট নিশ্চিত হামে মৃত্যু: ৩২ জন।
-
উপসর্গ নিয়ে মৃত্যু: ১৬৬ জন।
-
মোট আক্রান্ত (উপসর্গসহ): ১৯ হাজার ১৬১ জন।
-
মোট শনাক্তকৃত রোগী: ২ হাজার ৯৭৩ জন।
-
সুস্থ হয়ে বাড়ি ফিরেছে: ৯ হাজার ৭৭২ জন।






