হজ টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় দিকনির্দেশনা প্রদান করেন:
মন্ত্রী বলেন, “আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগ পাওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।”
হজযাত্রীদের খিদমতে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, “হাজীদের সঙ্গে যারা অনৈতিক আচরণ বা অবহেলা করবে, তাদের ক্ষমা নেই। প্রয়োজনে মক্কা থেকেই তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।”যারা হাজীদের সন্তুষ্টি অর্জন করতে পারবেন, তাঁদের পরবর্তী বছরেও এই দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
মন্ত্রীর বক্তব্যের পর উপস্থিত হজ টিমের সদস্যরা হাত তুলে হজযাত্রীদের জান-প্রাণ দিয়ে খিদমত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রশিক্ষণে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশাসনিক, কারিগরি ও চিকিৎসক টিমের সদস্যদের সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেওয়া হয়।
ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
-
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার।
-
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
-
হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম ও যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক।







