আলওয়ারপেটে তৃষা কৃষ্ণানের বাড়ি এবং বাংলাদেশ ডেপুটি কনস্যুলেটে বোমা পাতা হয়েছে।খবর পাওয়ামাত্রই পুলিশ শনাক্তকারী কুকুর ও বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ে অভিনেত্রীর বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। তবে দীর্ঘ তল্লাশি শেষে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং হুমকিটি ‘ভুয়া’ বলে নিশ্চিত করা হয়।
এটিই প্রথম নয়, গত বছরও তৃষাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল:
সে সময় পুলিশের কাছে একটি মেইল এসেছিল যেখানে অভিনেত্রীর বাড়িতে বোমার দাবি করা হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়।
সাম্প্রতিক সময়ে শুধু তৃষা নন, মেগাস্টার রজনীকান্ত এবং অভিনেতা ধনুশের বাসভবন লক্ষ্য করেও একই ধরনের ভুয়া হুমকি দেওয়া হয়েছে। সিনেমাসংশ্লিষ্টদের ধারণা, ২০২৫ সাল থেকেই একদল অপরাধী পরিকল্পিতভাবে চলচ্চিত্র ও রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে এই কাজ করছে
থালাপতি বিজয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের যে গুঞ্জন চলছে, তাকে ঘিরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। তবে এসবে কান না দিয়ে তৃষা নিজের মতো সময় কাটাচ্ছেন:
সম্প্রতি নিজের পোষা প্রাণীর একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তৃষা। সিঁড়ি বেয়ে উঠতে থাকা পোষা প্রাণীর ছবির ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন— “আমার মায়ের ব্যাগে কেউ হাত দেবে না। আর মা-ও দিতে পারবে না, যদি না সে আমাকেও সঙ্গে নিয়ে যায়।”
এই পোস্টের মাধ্যমে তিনি পরোক্ষভাবে ভক্তদের আশ্বস্ত করেছেন যে, তিনি বর্তমানে নিরাপদ এবং ভালো আছেন।








