Search
Close this search box.

দীর্ঘ ১৪ বছর পর ফিরছে গানপোকা: ১ মে আসছে প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও

অহনা

ব্যান্ড হিসেবে ‘গানপোকা’ যতটা না পরিচিত, তার চেয়ে হাজারগুণ বেশি জনপ্রিয় তাদের একেকটি গান। বিশেষ করে ‘হৃদয় পিঞ্জিরার পোষা পাখি’ তো অনেক আগেই গণমানুষের হৃদয়ে শেকড় গেড়েছে। অথচ বিস্ময়কর তথ্য হলো, দীর্ঘ ১৪ বছরের পথচলায় এই ব্যান্ডের কোনো গানের অফিসিয়াল রেকর্ডকৃত স্টুডিও ভার্সন ছিল না। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার নিজেদের প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের ঘোষণা দিয়েছে দলটি।

আগামী ১ মে (আন্তর্জাতিক শ্রমিক দিবস) ডিজিটাল প্ল্যাটফর্মে অবমুক্ত করা হবে গানপোকার বহুল প্রতীক্ষিত গান ‘গতি জড়তা’

গানটির কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং ভিডিওর নান্দনিক অ্যানিমেশন তৈরিতে ছিলেন মুস্তাকিম আলভী।এই বিশেষ দিনটি বেছে নেওয়ার কারণ হিসেবে ব্যান্ডের সদস্যরা নিজেদের ‘গানের শ্রমিক’ হিসেবে পরিচয় দিয়েছেন। মেধা ও শ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতেই এই সিদ্ধান্ত।

ব্যান্ডের অন্যতম ভোকাল রাশেদুজ্জান রাশেদ গানের পেছনের দর্শন নিয়ে বলেন:

 “আমরা গানটাকে শুধু পণ্য হিসেবে নিইনি। যতক্ষণ পর্যন্ত গান আমাদের অন্তর্গত যন্ত্রণার খোঁজ দিতে না পারছে, ততক্ষণ আমরা সুরের সাবল দিয়ে নিজেদের অন্তর খুঁড়তে চেয়েছি।”একেকটা শব্দ ও তরঙ্গের পেছনে নিজেদের বিলীন করে দেওয়ার কারণেই এই দীর্ঘ সময়ের ব্যবধান বলে জানান তিনি।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গতি জড়তা’ মূলত তাদের প্রথম অফিসিয়াল অ্যালবাম ‘গানপোকা’-র একটি অংশ।পুরো অ্যালবামটি একবারে রিলিজ না দিয়ে ধারাবাহিকভাবে একটি একটি করে গান মিউজিক ভিডিওসহ অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে। এতে শ্রোতারা প্রতিটি গানের ভাবার্থ ও নির্মাণের গভীরে যাওয়ার সুযোগ পাবেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ