বর্তমানে নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘কুহেলি’-র প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে ট্রোলারদের মানসিকতা নিয়ে মুখ খুলেছেন।
প্রিয়াঙ্কা বলেন, “আমি সব পরিস্থিতির মধ্যে থেকেই ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। যদি ৫ জন নেতিবাচক কথা বলেন, তবে ৫০ জন পাশে দাঁড়িয়েছেন। আমার কাছে ওই ৫০ জনের গুরুত্বই বেশি।”তাঁর মতে, যারা বাজে কথা বলে তারা আসলে অন্যের মনোযোগ পেতে চায়। এদের গুরুত্ব না দেওয়াই হবে সবথেকে বড় উত্তর।
প্রিয়াঙ্কা স্পষ্ট জানান, যারা তাঁর জন্য লড়াই করছে এবং পাশে থাকছে, মনোযোগ কেবল তাঁদেরই প্রাপ্য। নেতিবাচকতাকে তিনি নিজের জীবনে প্রভাব ফেলতে দিতে রাজি নন।
ব্যক্তিগত জীবনের এই বিশাল ঝড় সামলে নিয়ে আবারও কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা। শোককে শক্তিতে রূপান্তর করে পেশাদারিত্বের সঙ্গে ‘কুহেলি’-র কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। তাঁর এই সাহসিকতাকে টলিউডের অনেকেই সাধুবাদ জানিয়েছেন।







