উল্লেখ্য, এর আগে পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক ড. নওমান নিয়াজ মজার ছলে মন্তব্য করেছিলেন যে, সূর্যবংশীর ব্যাটিং এতটাই অবিশ্বাস্য যে তাঁর ব্যাটে এআই চিপ লাগানো থাকতে পারে। সেই মন্তব্যটি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।
ভিডিওতে প্রশ্নটির বেশ বুদ্ধিদীপ্ত ও হাসিখুশি উত্তর দিয়েছেন এই তরুণ ব্যাটার। জবাবে সূর্যবংশী বলেন:
“ভগবান লাগিয়ে দিয়েছেন। ওপর থেকে বলেছিলেন তোমার ব্যাটে কিছু দিয়ে দিচ্ছি, আমি শুধু সেটা ব্যবহার করছি।”
তাঁর এই সহজ ও রসিকতাপূর্ণ উত্তর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ক্রিকেট ভক্তরা তাঁর খেলার পাশাপাশি এমন সাবলীল রসবোধের প্রশংসা করছেন।
এত অল্প বয়সে আইপিএলের মতো বড় মঞ্চে নিজের জাত চেনানো সূর্যবংশী এখন টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। রাজস্থান রয়্যালসের ব্যাটিং অর্ডারে তিনি যে ভরসা হয়ে উঠেছেন, তা প্রতি ম্যাচেই প্রমাণিত হচ্ছে। অনেক বিশ্লেষক তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকা হিসেবেও অভিহিত করছেন।







