Search
Close this search box.

শেয়ারবাজার লুটপাটের সুযোগ বিএনপি সরকারের নেই এবং থাকবে না: অর্থমন্ত্রী

অহনা

বিএনপি সরকারের আমলে শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে একটি সংশোধনী বিল উত্থাপনকালে তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’ অধিকতর সংশোধনের লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব দেন। বিশেষ কমিটির সুপারিশসহ বিলটি বিবেচনার জন্য হাউসে তোলা হয়।

বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। পুঁজিবাজারকে অর্থনীতির অন্যতম স্তম্ভ উল্লেখ করে তিনি তাঁর বক্তব্যে বলেন:

 ১৯৯৬ এবং ২০১০ সালে বাংলাদেশের শেয়ারবাজার ভয়াবহ পতনের শিকার হয়েছিল, যা বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে। শেয়ারবাজার লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।বিএসইসি-তে (BSEC) দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে বাজারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান রুমিন ফারহানা।

রুমিন ফারহানার বক্তব্যের প্রেক্ষিতে অর্থমন্ত্রী তাঁর সঙ্গে একাত্মতা পোষণ করলেও জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন:

বিলটি বিশেষ কমিটির মাধ্যমে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা হয়েই সংসদে এসেছে, তাই নতুন করে যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই। তিনি আশ্বস্ত করেন যে, বর্তমান সরকারের অধীনে পুঁজিবাজারে কোনো ধরণের অনিয়ম বা লুটপাটের সুযোগ দেওয়া হবে না।পরবর্তীতে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবটি কণ্ঠভোটে নাকচ হয়ে যায় এবং বিলটি পাসের প্রক্রিয়ায় এগিয়ে যায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ