সংবাদ সম্মেলনে তিনি বলেন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ এবং শ্রমিক নেতারা বর্তমান শ্রম পরিস্থিতি ও জাতীয় রাজনীতি নিয়ে বক্তব্য রাখবেন।মে দিবস পালনের লক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
রাজধানীজুড়ে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। শ্রমিক দলের নেতা-কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।অধিকার প্রতিষ্ঠার এই দিনে শ্রমজীবী ও কর্মজীবী মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে নয়াপল্টনের সমাবেশকে সফল করবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি নেতৃত্ব।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খানের পাশাপাশি উপস্থিত ছিলেন:
-
রুহুল কবির রিজভী: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা।
-
শামসুর রহমান শিমুল বিশ্বাস: শ্রমিক দলের প্রধান সমন্বয়ক।
-
মীর শরাফত আলী শফু: বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক।








