তারেক রহমান বলেন, “আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ছোট ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিল।”দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এরপর তিনি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন।
শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং রাষ্ট্র পরিচালনা ও আইন প্রণয়ন সম্পর্কে বাস্তব ধারণা দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিশুদের জন্য সংসদে নির্ধারিত ৫০টি আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দ করতে স্পিকারকে আগেই অনুরোধ জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।আজ সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ থাকায় শিক্ষামন্ত্রীর মাধ্যমে তাঁর প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত উপস্থাপনা করা হয়। এর মাধ্যমে তারা সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী এবং কীভাবে একটি আইন পাস হয়, সে সম্পর্কে জ্ঞান লাভ করে। নিয়মিত এই কর্মসূচির ফলে শিক্ষার্থীরা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সম্যক ধারণা পাচ্ছে।







