পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নিচের জেলা ও অঞ্চলগুলোর ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে:
-
রংপুর বিভাগ: রংপুর ও দিনাজপুর।
-
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা ও বগুড়া।
-
ঢাকা বিভাগ: ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর।
-
খুলনা ও বরিশাল বিভাগ: যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী।
-
চট্টগ্রাম ও সিলেট বিভাগ: কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
-
বাতাসের গতিবেগ: ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
-
বৃষ্টির প্রকৃতি: ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কালবৈশাখীর সময় বজ্রপাত ও আকস্মিক ঝড়ের ঝুঁকি এড়াতে আবহাওয়া অধিদপ্তর কিছু পরামর্শ দিয়েছে:
ছোট ও মাঝারি নৌযানগুলোকে সাবধানে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নিরাপদ ছাউনির নিচে থাকার জন্য বলা হয়েছে।








