Search
Close this search box.

গুলশান কার্যালয়ে রাতে বৈঠকে বসতে পারেন তারেক রহমান

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে দলীয় কার্যক্রমে অংশ নিতে পারেন। দলীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে তিনি কার্যালয়ে উপস্থিত হয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন।

দলীয় সূত্র জানায়, এই বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং অঙ্গসংগঠনগুলোর পুনর্গঠন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব কাঠামো ও শূন্য পদ পূরণের বিষয়ে দিকনির্দেশনা আসতে পারে বলে দলীয় নেতারা ধারণা করছেন।

এর আগে বিএনপির অভ্যন্তরে দল পুনর্গঠন ও সাংগঠনিক শূন্যতা পূরণ নিয়ে জোর আলোচনা চলছিল। বিভিন্ন পর্যায়ের নেতারা কাঙ্ক্ষিত পদ পাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন বলেও জানা গেছে।

দলীয় একাধিক সূত্রের দাবি, আজকের সম্ভাব্য বৈঠকে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে।

তবে বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে এটি শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বৈঠক হয় কি না, তা রাতের দিকে পরিষ্কার হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ