Search
Close this search box.

মনোনয়ন বাতিলের পর আপিলে যাওয়ার সিদ্ধান্ত মনিরা শারমিনের

হাবিবা

ছবিঃ সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জামায়াত জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। এর পরপরই তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আপিল করার কথা জানান।

মনিরা শারমিন বলেন, তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। তার দাবি, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও মনোনয়ন বাতিল করা হয়েছে এবং তাকে শুনানির পূর্ণ সুযোগ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, যে আইনের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে তা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তার আইনজীবী নাজমুস সাকিব জানিয়েছেন, আগামী রবিবার নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আপিল করা হবে এবং তারা আশা করছেন, আপিলে মনোনয়ন ফিরে পাওয়া যাবে।

এর আগে বুধবার নির্বাচন কমিশন ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও মনিরা শারমিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছিল।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ