অভিযান শেষে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে আটক ব্যক্তিদের এবং একটি ব্যবহৃত যানবাহন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সেনা কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলে অবৈধ পাহাড় কাটা, ভূমি ধ্বংস এবং পরিবেশ বিপর্যয় রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।








