সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এর আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বরিশাল-৪ আসনে মনোনয়ন না পেয়ে তিনি সংরক্ষিত নারী আসনে সুযোগ পেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জেবা আমিন খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং মহিলা দলের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ঝালকাঠি-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অন্যদিকে মাহমুদা আলম মিতু পেশায় চিকিৎসক। তার পারিবারিক ও শিক্ষাগত শিকড় বরিশাল ও ঝালকাঠি অঞ্চলে। তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।
বরিশাল বিভাগের এই তিন নেত্রীর মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।








