-
গোল্ডেন হরাইজন: সকালে ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়েছে।
-
এফপিএমসি (FPMC): দুপুরে মালয়েশিয়া থেকে এসেছে আরও ৩৩ হাজার টন ডিজেল।
-
প্যাসিফিক ইনডিগো: ভারত থেকে আজ বিকালেই ৩৩ হাজার টন ডিজেল নিয়ে পৌঁছানোর কথা রয়েছে।
সব মিলিয়ে আজ এক দিনেই দেশে যুক্ত হচ্ছে ১ লাখ ১ হাজার টন জ্বালানি তেল।
জাহাজগুলোর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনের প্রতিনিধি নজরুল ইসলাম জানিয়েছেন, সংকট বিবেচনায় নিয়ে লাইটার জাহাজগুলো আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে। জাহাজ ভেড়ার কয়েক ঘণ্টার মধ্যেই খালাস কার্যক্রম শুরু হচ্ছে।
-
মঙ্গলবার (২১ এপ্রিল): দুপুরে ৩২ হাজার টন ডিজেল নিয়ে আসবে জাহাজ ‘হাফনিয়া চিতা’।
-
বৃহস্পতিবার (২৩ এপ্রিল): ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে আসবে জাহাজ ‘জিং টং ৭৯৯’।
বিপিসি ও বন্দর সূত্র জানায়, গত শুক্রবার ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি নিয়ে আসা চারটি জাহাজের খালাস কার্যক্রম এখনো চলমান। এর সঙ্গে আজকের নতুন সরবরাহ যুক্ত হওয়ায় বাজারে তেলের কৃত্রিম সংকট দ্রুতই কেটে যাবে বলে আশা করা হচ্ছে।








