এটি উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক বলে জানা গেছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং সার্বিক কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী করার বিষয়ে সম্মেলনে আলোচনা হয়।
সম্মেলনে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।








