তবে পরিস্থিতি বদলে গেছে পেশোয়ার জালমি ফাইনালে উঠায়। ফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নাহিদ রানাকে দলে চেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের বিশেষ অনুরোধের পর শেষ পর্যন্ত বিসিবি তাকে ফাইনালে খেলার অনুমতি দেয় এবং এনওসি প্রদান করে।
পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি বিষয়টি নিশ্চিত করে জানান, বিসিবির সিদ্ধান্তের জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানান তিনি।
এবারের পিএসএল নিলামে ৬০ লাখ রুপিতে পেশোয়ার জালমি নাহিদ রানাকে দলে নেয়। সুযোগ পেয়ে তিনি দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। দেশে ফেরার আগে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ছিল ৫.৪২।
পেশোয়ার জালমি কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি; মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান অথবা ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যে যে কোনো একটি দল ফাইনালে খেলবে।
আগামী ৩ মে অনুষ্ঠিত হবে পিএসএলের ফাইনাল, যেখানে মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের এই পেসারকে।








