ঘটনার সময় শুভেন্দু পাল্টা ‘জয় শ্রীরাম’ ও ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান দেন বলে জানা যায়। পরে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তিনি সেখান থেকে সরে যান।
শুভেন্দু অধিকারী দাবি করেন, সেখানে উপস্থিতরা প্রকৃত ভোটার ছিলেন না, বরং বাইরে থেকে আসা লোকজন ছিলেন। তিনি আরও বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে উপস্থিতদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের ভোটের ফলাফল একদিনে ঘোষণা না হয়ে আগামী ৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।








