বিশ্লেষণে বলা হচ্ছে, ‘৮৬’ শব্দটি সাধারণভাবে কোনো কিছু সরিয়ে ফেলা বা বাদ দেওয়ার অর্থে ব্যবহৃত হয় এবং ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। এই প্রেক্ষাপটে পোস্টটি নিয়ে সন্দেহ ও সমালোচনা আরও জোরালো হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, কারও জীবনের প্রতি হুমকি দেওয়া—তা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক—গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি জানান, প্রেসিডেন্টের নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না।
অভিযোগপত্রে কোমির বিরুদ্ধে প্রেসিডেন্টের জীবননাশের হুমকি প্রদান এবং সেই বার্তা আন্তঃরাজ্য যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের মতে, সাধারণ দৃষ্টিকোণ থেকে পোস্টটি সহিংস ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা সম্ভব।
তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কোমি। তার আইনজীবীরা দাবি করেছেন, পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা। তাদের ভাষ্য অনুযায়ী, পোস্টটি কোনো সহিংস আহ্বান নয়, বরং প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনা যুক্তরাষ্ট্রে চলমান রাজনৈতিক বিভাজনকে আরও স্পষ্ট করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতীকী বার্তা ব্যবহারের সীমা ও আইনি ঝুঁকি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।








