তিনি বলেন, কার্ডের মাধ্যমে সংকট সমাধান সম্ভব নয়। ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ডসহ বিভিন্ন কার্ড প্রকৃত সমাধান না এনে বরং নতুন বৈষম্য তৈরি করতে পারে।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে দেশে সংকট থেকেই যাবে। জনগণের স্বস্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আন্দোলনের সময় বিএনপির অনেক নেতা স্বেচ্ছায় গ্রেপ্তার দেখাত, তবে তা প্রকৃত অর্থে জেল-জুলুমের মতো পরিস্থিতি ছিল না। তার দাবি, তারা কারাগারে থেকেও তুলনামূলক সুবিধা ভোগ করতেন।
তিনি আরও বলেন, ২০১৩ সালের আন্দোলনের সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাজপথে ছিল এবং তাদের ওপর দমন-পীড়ন হয়েছে, কিন্তু বিএনপির অনেক শীর্ষ নেতা তখন সক্রিয় ছিলেন না বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আরেক নেতা মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।





