শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভাণ্ডারী।ভিডিওতে রিয়াদ ভাণ্ডারীকে বলতে শোনা যায়, “আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”
স্থানীয়দের দাবি, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি চরে এই কর্মসূচি পালন করা হয়েছে।
৫ আগস্টের পরিবর্তনের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী যেখানে আত্মগোপনে, সেখানে এমন ভিডিও প্রকাশ পাওয়ায় এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “শান্ত কমলনগরকে আবার অশান্ত করার নীল নকশা তৈরি করছে তারা। চরের নির্জন এলাকায় এমন গোপন তৎপরতা স্বাভাবিক কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
ভিডিওটি নজরে আসার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান:
“সামাজিক শান্তি বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই ভিডিওতে থাকা শপথ বাক্য পাঠকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”








