নির্বাচন কমিশন (ইসি) গত ২২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় অতিক্রমের পর আবেদন জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে। পরে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে হাইকোর্টে রিট করেন।
ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে, যা নির্ধারিত সময়সীমার বাইরে হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়।
এর আগে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও বাতিল করে নির্বাচন কমিশন।
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২২ এপ্রিল।








